বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল হবে :পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০০:২৭

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হবে। নারীকে ক্ষমতায়িত ও স্বাবলম্বী করার লক্ষ্যে বর্তমান সরকার নানা মেয়াদি পরিকল্পনাও হাতে নিয়েছে। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে শি’রকার্স মাইইও উইমেন সামিট-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এন্ট্রারপ্রেনার্স অর্গানাইজেশন-ইও বিশ্বব্যাপী তরুণ উদ্যোক্তা তৈরিতে যে সাফল্য দেখাচ্ছে বাংলাদেশও তা থেকে পিছিয়ে নেই।

এন্ট্রারপ্রেনার্স অর্গানাইজেশন বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ফারজানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির গ্লোবাল চেয়ারম্যান রোজমেরি বুবু অ্যান্ড্রেস। তিনি বলেন, বিশ্বে ৫২টি দেশে ইও-এর কার্যক্রম চালু রয়েছে এবং বর্তমানে এ সংগঠনে প্রায় ১৫ হাজার উদ্যোক্তা জড়িত আছেন। বিশ্বব্যাপী নারীর অগ্রযাত্রায় ইও পাশে থেকে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। উদ্বোধন শেষে শি’রকার্স মাইইও উইমেন সামিট-২০১৯ এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী।