মতলব পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর (১,২,৩) ওয়ার্ডের প্রার্থী হয়েছেন একই পরিবারের ৩ জন। তারা হলেন সম্পর্কে মামি, ভাগ্নি ও চাচি।
পৌরসভার সদর এলাকার এই তিন প্রার্থী হলেন- সালমা আক্তার, তার মামি রেহানা আক্তার রীনা ও চাচি মরিয়ম ইসলাম শিখা। তাদের প্রার্থীতা ও সর্ম্পকের বিষয়টি জানাজানি হলে এলাকার ভোটাদের মধ্যে ভিন্ন আবহ বিরাজ করছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান সরকারের ভাগ্নি সালমা আক্তার আবার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের ভাতিজি।
সালমা আক্তার বলেন, 'আমার মামি ও চাচি নির্বাচন করলেও এলাকার ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে বিশ্বাস করি। নির্বাচিত হলে দরিদ্র ও অসহায় মানুষের জন্য কাজ করবো।'
