গাইবান্ধার সাদুল্লাপুর ও পাবনার চাটমোহরে ১০ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বুধবার তাদের এ সংবর্ধনা দেয়া হয়।
গাইবান্ধার সাদুল্লাপুরে সংবর্ধনা প্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সফল নারী মোছা. ছালমা বেগম, সফল মা আয়েশা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবনের সন্ধানী রংগীনি রানী, শিক্ষা ও কর্মক্ষেত্রে সফল নারী রোকেয়া খাতুন এবং সমাজ উন্নয়নে সফল উম্মে হাবিবা ফেরদৌস।
এ উপলক্ষে সাদুল্লাপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ অক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগ নেতা খন্দকার জিল্লুর রহমান, শিক্ষা ও কর্মক্ষেত্রে সফল নারী রোকেয়া খাতুন, সাদুল্লাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দিলরুবা বেগম, নলডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক জায়েদা খাতুন, সমাজ উন্নয়নে সফল নারী উম্মে হাবিবা ফেরদৌস, ব্রাকের উপজেলা শাখার সমন্বয়কারী আনোয়ার হোসেন প্রমুখ।
অপরদিকে পাবনার চাটমোহরে সংবর্ধনা প্রাপ্তরা হলেন, অর্থনৈতিকভাবে সফল খালেদা নার্গিস, শিক্ষায় সফল জেড এম দিলশান, সফল জননী শিরিনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করা খোদেজা খাতুন ও সমাজ উন্নয়নে সফল মনোয়ারা খাতুন।
উপজেলা পরিষদ মিলনায়তনে চাটমোহর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) নুরুল করিম খান আরজ, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, প্রমুখ।
