সদরঘাট লঞ্চ টার্মিনালের একটি লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত (২০) তরুণীর লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পুলিশ।
বুধবার দুপুরে সদরঘাটে পারাবত-৯ নামক লঞ্চের কেবিন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. সামছুল আলম জানান।
তিনি জানান, বরিশাল থেকে পারাবত-৯ লঞ্চটি সকালে সদরঘাটে পৌঁছালে স্থানীয়রা লঞ্চের কেবিনে তরুণীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
