কুমিল্লায় মাদকসহ কোটি টাকার মালামাল উদ্ধার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৯:৪৯

কুমিল্লায় ভারতীয় শাড়ি, মাদকদ্রব্যসহ প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছে বিজিবি।

বুধবার জেলার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কুমিল্লা কোটবাড়ির ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এ সব মালামাল উদ্ধার করে।

জানা গেছে, বুধবার ভোরে বিজিবির দুটি দল জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ও চৌয়ারা এলাকায় অভিযান চালিয়ে ৭৮০টি ভারতীয় শাড়ি জব্দ করে। এছাড়া জেলার ভারত সীমান্তবর্তী একাধিক স্থানে অভিযান চালিয়ে ২০৮ বোতল হুইস্কি, ৭ বোতল বিয়ার, সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি। এ সময় প্রাইভেটকার ও পিকআপভ্যান জব্দ করা হয়।

১০ বিজিবির লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মূল্য কমপক্ষে ৯৭ লাখ ৪৯ হাজার ৫৯০ টাকা। মাদকদ্রব্যগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।