হবিগঞ্জে ১০ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৮:২৯

 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ১০ নারীকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা দেয়া হয়।

বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। সভায় বক্তৃতা করেন লেখিকা তাহমিনা বেগম গিনি, শায়েস্তাগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা হালিমা খাতুন, জেলার শ্রেষ্ঠ জয়িতা মনোয়ারা খাতুন, রাবেয়া খাতুন ও সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন।

পরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা ‘অর্থনৈতিকভাবে সফল শেখ ছাইফা রহমান কাকলী (নবীগঞ্জ), ‘শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল শাহ ঝরনা বেগম (বাহুবল), সফল জননী রূপালী রানী রায়, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে কাজ শুরু করা রাবেয়া বেগম (চুনারুঘাট), সমাজ উন্নয়নে রাবিয়া বেগম (চুনারুঘাট) এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা ‘অর্থনৈতিকভাবে সফল ছালেহা খাতুন, ‘শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল সামছুন্নাহার, ‘সফল জননী ফাতেমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে কাজ শুরু করা সুফিয়া বেগম, সমাজ উন্নয়নে ইনারুন আক্তারকে সম্মাননা দেয়া হয়।