খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটার ট্রেনের নিচে লাফ দিয়ে রাশিদা খাতুন (৩০) নামে এ গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বুধবার সকালে রেললাইনের নাভারণ পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাশিদা যশোরের ঝিকরগাছা উপজেলার বাদে নাভারন গ্রামের নুর হোসেনের স্ত্রী।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার খবির আহমেদ জানান, খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটার ট্রেনটি নাভারণ পুরাতন বাজার এলাকায় আসলে ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক কলহের জের ধরে ওই নারী আত্মহত্যা করতে পারেন।
