কুমিল্লায় রাষ্ট্রায়ত্ব ব্যাংকে কয়েন না নেয়ায় মানববন্ধন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৮:৫৫

 

কুমিল্লায় রাষ্ট্রায়ত্ব ব্যাংকের শাখাগুলোতে ধাতব মুদ্রা (কয়েন) ও খুচরা টাকা না নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন বেকারির মালিক ও ব্যবসায়ীরা।

বুধবার দুপুরের দিকে নগরীর কান্দিরপাড় পূবালী চত্ত্বরে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে কুমিল্লা জেলা ব্রেড-বিস্কুট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ অভিযোগ বলেন, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের শাখাগুলোতে ধাতব মুদ্রা গ্রহণ না করায় জেলার ৭ শতাধিক বেকারির মালিক ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে তারা ধাতব মুদ্রা নিয়ে চরম ক্ষতির সম্মুখিন হচ্ছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ব্রেড-বিস্কুট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি তারেক কামাল ইমতিয়াজ, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান প্রমুখ।