শহীদদের স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পিরোজপুরের কাউখালী শাখার উদ্যোগে পাইলট অফিস সংলগ্ন বধ্যভূমিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।
এ সময় উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, উপজেলা মুক্তিযোদ্বা সংসদের ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, সাংস্কৃতিক কর্মী অ্যাডভোকেট কমল কৃষ্ণ মুখার্জ্জী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুব্রত রায় প্রমুখ।
