চান্দিনায় ইয়াবাসহ কলেজছাত্র আটক

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৯:৫২

 

কুমিল্লার চান্দিনায় ৩ হাজার পিস ইয়াবাসহ তারেকুল ইসলাম (২২) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন তীরচর এলাকা থেকে তাকে আটক করে। তারেকুল ইসলাম ইসলাম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ছামিরাগোনা গ্রামের আব্দুল্লাহর ছেলে। তিনি কক্সবাজার সরকারি কলেজের বিকম (পাস) কোর্সের তৃতীয় বর্ষের ছাত্র।


হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ঢাকাগামী কর্ডোভা পরিবহনের একটি বাসে তল্লাসি চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের পকেটে থাকা ৬টি পলিথিনের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।