ফতুল্লায় ট্রলার ডুবিতে পনেরজন নিখোঁজ

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০০:৩০

ফতুল্লার ধর্মগঞ্জে বুড়িগঙ্গায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় ১৫ জন নিখোঁজ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল রবিবার রাতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ওই ট্রলার ডুবে গেলে এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ওসি শাহ মঞ্জুর কাদের জানান, রাত ৮টায় কেরানীগঞ্জের কুইট্টামারা এলাকা থেকে কাজ শেষে ৩৫ থেকে ৪০ জন শ্রমিক একটি নৌকা বোঝাই করে পাগলায় আসছিলেন। আসার পথে একটি বাল্কহেডের ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়। তিনি আরও জানান, এখন পর্যন্ত কেউ সুনির্দিষ্ট করে বলতে পারেনি তাদের স্বজনরা নিখোঁজ রয়েছে। স্থানীয়রা জানান, অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে।