কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল আরেফিন দেশরত্ন পদকে ভূষিত হয়েছেন। মঙ্গলবার ঢাকা জাতীয় যাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক আড়ম্বরপুর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষক পরিষদ বি,কে,পি ফাউন্ডেশন কামারুল আরেফিনকে এই পদক প্রদান করেন।
বাংলাদেশ কৃষক পরিষদের চেয়ারম্যান রিফাত আমিন এমপির সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভূমিমন্ত্রী সামসুর রহমান শরিফ ডিলু এমপি। বাংলাদেশ কৃষক পরিষদের মহাসচিব পীরজাদা গোলাম কবির মাহাবুবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি খন্দকার আসাদুর রাহমান (গোলাপ), বঙ্গবন্ধুর সহযোদ্ধা প্রবীণ আওয়ামীলীগ নেতা এস,এম রুহুল আমীন, আনোয়ার সিল্ক ইন্ডাষ্ট্রিজ লিঃ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার, বাংলাদেশ কৃষক পরিষদের সহ-সভাপতি প্রফেসর ডাঃ ওয়ালিউজ্জামান আশরাফি। এছাড়াও অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন, বাংলাদেশ কৃষক পরিষদের সহ-সভাপতি পাপিয়া সেলিম, যুগ্ম মহাসচিব ডাঃ রবিউল হক খান ও কবি অনিক ইসলাম।
উল্লেখ্য গণতান্ত্রিক আন্দোলন, সমাজ সেবা, চিকিৎসা, মৎস্য চাষ, শুদ্ধ বাংলা উচচারণ ও শিক্ষায় যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে এ প্রতিষ্ঠান পদকে নির্বাচিত করেছেন।
অনুষ্ঠানে ৬ জনকে দেশরত্ন পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্ত অন্যরা হলেনঃ মেয়র কাজী আশরাফুল আজম, মৎস্য চাষে বিশেষ অবদান জন্য ভালুকার উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, চিকিৎসায় প্রফেসর ডাঃ ওয়ালিউজ্জামান আশরাফি, শুদ্ধ বাংলা উচ্চারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন মল্লিক, শিক্ষায় লায়ন নজরুল ইসলাম এবং সমাজ সেবায় মোস্তাফিজুর রহমান এই পদকে ভূষিত করা হয়।
প্রতি বছর শেখ হাসিনার জন্মদিনে এই পদক দেওয়ার প্রদান করা হয় হয়।
