কুষ্টিয়ার মিরপুরে জয়িতাদের সংবর্ধনা প্রদান

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ০২:২১

কুষ্টিয়ার মিরপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ”কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 
এ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এ বিশাল নারী সমাজকে ব্যতিরেকে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে নারী জনগোষ্ঠিকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিরপুর থানা অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার আফতাব উদ্দিন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল করিম, উপজেলা জাসদের সভাপতি মহম্মদ শরীফ, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদ, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রাকিব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, ডেপুটি কমান্ডার এনামুল হক প্রমুখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস। এ সময়ে শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সুলতানা পারভীন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শেফালী খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছেফেলে নতুন উদ্যোমে জীবন শুরুকারী হাসিনা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী ছালেহা খাতুন এবং সফল জননী মাহমুদা খাতুনে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা ক্রেষ্ট ও সংবর্ধনা প্রদান করা হয়।