রাজধানীর মহাখালী আজরত পাড়ায় একটি বাসায় ঢুকে তিনজনকে কুপিয়ে জখম করার পর গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুই ব্যক্তি হলেন- রাজেশ আলেক্সজান্ডার, নরেন রঞ্জন ও বিপাশা। তারা একই পরিবারের সদস্য। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা।
জানা যায়, ৬ তলা ভবনের ২য় তলার একটি বাসায় ৪-৫ জন দুর্বৃত্তরা রান্নাঘরের গ্রিল দিয়ে ঢুকে। এসময় রাজেশ আলেক্সজান্ডার, নরেন রঞ্জন ও বিপাশাকে কুপিয়ে জখম করে। পরে পালিয়ে যাওয়ার সময় তাদের গুলি করে দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এ তিনজন জানিয়েছেন, দুর্বৃত্তদের কাউকেই তারা চিনতে পারেননি।
তেজগাঁও থানার অপারেশন কর্মকতা তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
