মুক্তাগাছায় হানাদার মুক্ত দিবস পালিত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ১৪:২০
ময়মনসিংহের মুক্তাগাছা হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদ ও পৌরসভার  উদ্যোগে আয়মান নদী তীরে বদ্ধভূমি ও পৌরসভা কার্যালয়ের সামনে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। 
 
আজ বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পৌরপাঠাগার মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম । 
 
১৯৭১ সালের এই দিনে পরাজিত পাকবাহিনী মুক্তাগাছা ছেড়ে পালিয়ে যায়।