বগুড়া সদরে বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বলা পৌনে একটার দিকে রংপুর-বগুড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শাহীন-শাওন পরিবহনের একটি বাস গাইবান্ধা থেকে বগুড়ার দিকে আসছিল। বগুড়ার বাস টার্মিনাল থেকে কিছু দূরে একটি সেতু থেকে নামার সময় বাসটি সেতুর কাছের একটি পিলারে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করে।
বগুড়া উপশহর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
