হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ১৭:০৪

 

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিহামনি (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত  হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রান্ধুনীমূড়া ওভার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, রিহামনি স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। মারাত্মক আহত অবস্থায় এলাকাবাসী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ডাক্তার বলে ঘোষণা করেন।

 

এ ঘটনায় এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। রিহামনি হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে রান্ধুনীমূড়া গ্রামের রুহুল আমিনের মেয়ে।