হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সিএনজি চালক কাউসার মিয়া চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের আছকির মিয়ার ছেলে। আহত তৌফিক মিয়া (২৬), আছমা বেগম (৩৫), সুমনা বেগম (২৮) মহিশা, সিয়াম (২), ইলিয়াস মিয়া (৩৫) জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
