চুয়াডাঙ্গায় ঠাকুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রাহুল মণ্ডল নামের সে দেশের তালিকাভূক্ত এক সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে বিএসএফের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে। রাহুল মণ্ডল ভারতের নদীয় জেলার লক্ষ্মীপুর থানার বড়ইগাতী গ্রামের কাশিম মণ্ডলের ছেলে। তিনি বিজিবি এবং বিএসএফের মোস্ট ওয়ান্টেড ছিলেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক আনোয়ার জাহিদ জানান, ভোরে ভারতের নদীয়া জেলার মালুপাড়া এলাকায় (বাংলাদেশের ঠাকুরপুর) বিএসএফের সঙ্গে সংঘর্ষে রাহুল মণ্ডল নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তিনি ভারত ও বাংলাদেশে সন্ত্রাসী ও ডাকাতির সঙ্গে জড়িত।
