চুয়াডাঙ্গা সদর উপজেলায় জাকারিয়া (৪০) নামের এক যুবকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার সকাল ৭টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সকালে সদর উপজেলার আকন্দ বাড়িয়া এলাকার গাঙপাড়ায় রাস্তার পাশে জাকারিয়ার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
