ময়মনসিংহের মুক্তাগাছায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মোর্শেদুজ্জামান খান সাইফুল তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন । শুক্রবার সকালে মুক্তাগাছা নির্বাচন অফিসে উপস্থিত থেকে লিখিতভাবে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন ।
এতে বিএনপির প্রার্থী মেয়র পদে আর কোনো বিদ্রোহী প্রার্থী রইল না।
সাইফুল জানান, 'দলকে ভালোবাসি। দলের প্রতি আনুগত্যের কারণে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করলাম।'
