সৈয়দপুরে হোটেল-বেকারিতে অর্থদণ্ড

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ১২:২৬
নীলফামারীর সৈয়দপুরে পঁচা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির অভিযোগে ২টি হোটেল ও দুটি বেকারির মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রংপুরের সহকারি পরিচালক আফসানা বেগম এই জরিমানা আদায় করেন।
 
জানা যায়, শহরের বিভিন্ন হোটেল-রেস্তোঁরা ও বেকারিতে দীর্ঘদিন পঁচা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করে বিক্রি করে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে শহীদ তুলশিরাম সড়কে অবস্থিত যমুনা বেকারির ১২ হাজার টাকা, রোজ বেকারির ৭ হাজার টাকা ও বঙ্গবন্ধু সড়কের তাজির উদ্দিন গ্রান্ড হোটেলের ৫ হাজার এবং আল-সামস্ হোটেলের ৩ হাজার টাকাসহ মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন, সৈয়দপুর থানার এসআই শহিদ ইসলাম প্রমুখ।