উট পাখির লড়াই

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ১২:৫৫
পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার পর থেকে ইতোমধ্যেই শেষ হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল পর্ব। আগামী ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারসহ ওই দিনই স্বতন্ত্র মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দও চূড়ান্ত করা হবে। 
 
এবারে পৌরসভার মোট ৯টি ওয়াড থেকে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ৩২ জন। এর মধ্যে ২৩ জনই ‘উট পাখি’ প্রতীক চেয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রতীক পছন্দের এ বিষয় এখন রীতিমতো ‘উট পাখির লড়াই’য়ে পরিণত হয়েছে। 
 
জেলা নির্বাচন অফিসার ও উপজেলা রিটারনিং কর্মকর্তা মোশাররফ হোসেন জানান,  চুড়ান্ত বাছাই শেষে সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থীর মধ্যে ২৩ জনই ‘উট পাখি’ প্রতীক চেয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। সবাইকে একই প্রতীক বরাদ্দ দেয়া সম্ভব নয়। তাই নির্ধারিত দিনে লটারির মাধ্যমে ওইসব প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।