কাহারোলে ইসকন মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ১৪:২৭
দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের ডহচী গ্রামে ইসকন মন্দিরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বোচাগঞ্জে সনাতন ধর্মাম্বলীরা মানববন্ধন করেছে। শুক্রবার সকালে উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরে এ মানববন্ধন করা হয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন বোচাগঞ্জ শাখার বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দুলাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রভাষক স্বাধীন চন্দ্র রায়, পূজা উদযাপন পরিষদ বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীরভদ্র রায়, সাধারণ সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তী, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সেতাবগঞ্জ শাখার সভাপতি হীরণময় দাস, সাধারণ সম্পাদক অক্ষয় কুমার রায়, সাবেক ইউপি চেয়ারম্যান তীলক কুমার শীল, অশেষ কুমার রায় প্রমুখ। বক্তারা হামলাকারীদের  অবিলম্বে গ্রেফতার ও সনাতন ধর্মাম্বলীদের নিরাপত্তার দাবি জানান। 
 
গত ১০ ডিসেম্বর রাতে কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের ডহচী গ্রামের ইসকন মন্দিরে  দুর্বৃত্তরা বোমা হামলা ও গুলি চালালে ২জন আহত হয়।