ঠাকুরগাঁওয়ে ১৪ কাউন্সিলর প্রার্থী প্রার্থিতা ফিরে পেলেন

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ১৪:৩৭
 
 
ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৫ ডিসেম্বর যে ১৪ জনকে বাতিল ঘোষণা করা হয়েছিল তাদের আবার মনোনয়নপত্র দেয়া হয়েছে।
 
শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জানান, কাউন্সিলর পদে ১৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ জনকে বাতিল করা হয়েছিল। তাদের সময় বেধে দেয়া হয়েছিল কাগজপত্র ঠিক করে জমা দেয়ার জন্য। তারা তাদের সকলের কাগজ ঠিক করে জমা দেয়ায় আজ তাদের আবার প্রার্থিতা দেয়া হয়েছে।
 
কাউন্সিলর প্রার্থীদের মধ্যে যারা আবার তাদের প্রার্থিতা পিরে পেলেন তারা হলেন- ২নং ওয়ার্ডে নরুল ইসলাম, ৩নং ওয়ার্ডের ওয়ালিউর রহমান, ৫নং ওয়ার্ডের জাহিদুল ইসলাম, আজিজুল হক, চৌধুরী মো: সারোয়ার রশিদ উজ্জল, কামাল হোসেন, ৬নং ওয়ার্ডের ফররুখ আহম্মেদ, শেখ দবির উদ্দিন, ৮নং ওয়ার্ডের একে এম সফিউল এনাম পারভেজ, ৯নং ওয়ার্ডের বাদশা আলম, প্রদীপ শংকর চέবর্তী, তরিকুল ইসলাম, ১০ নং ওয়ার্ডের আব্দুর রহিম। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর দ্রোপদী দেবী আগরওয়ালাকে আবার প্রার্থিতা দেয়া হয়েছে।