খুলনার ফুলতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত প্রিন্স দামোদর গ্রামের আলাল হক খানের একমাত্র ছেলে।
শুক্রবার উপজেলার খুলনা-যশোর মহাসড়কের দামোদর কেন্দ্রীয় ঈদগাহ’র সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সোয়া ১২ টার দিকে প্রিন্স ফুলতলা বাজার থেকে মোটরসাইকেলে করে দামোদর নতুনহাটস্থ বাড়িতে ফিরছিলেন। দামোদর ঈদগাহ’র সামনে পৌঁছালে যশোরগামী যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে প্রিন্স পার্শ্ববর্তী কালভার্টের রেলিংয়ের উপর ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
