টঙ্গীতে স্ত্রীর সঙ্গে অভিমান, গায়ে আগুন দিয়ে আত্মহত্যা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ১৯:১৯

 

টঙ্গীর মদিনাপাড়া এলাকায় শুক্রবার বিকেলে অজিত কুমার (৪০) নামে এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে অভিমান করে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন।

 

পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে অজিতের ছোট বোনের বিয়ে উপলক্ষে গ্রামে বাড়ি নেত্রকোনায় যাওয়া নিয়ে স্ত্রী মুক্তা রানীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুক্তা বিয়েতে যাওয়ার জন্য স্বামী অজিতকে চাপ  দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে মুক্তাকে মারধর করে বাসা থেকে বের করে দেন। পরে ঘরের দরজা আটকিয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। এ সময় ঘরে থাকা আসবাবপত্র ও বিছানাপত্রে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে অজিত মারা যান। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

টঙ্গী মডেল থানা পুলিশ অজিতের মরদেহ উদ্ধার করে আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

 

অজিত নেত্রকোনা জেলা সদরের উকিলপাড়া গ্রামের বাসিন্দা। তারা টঙ্গীর মদিনা পাড়া এলাকার মো. ইয়াসিনের বাড়িতে ভাড়া থাকতেন।