কক্সবাজারের টেকনাফ উপজেলায় সরকারি তালিকাভুক্ত শীর্ষ এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. কবির ওরফে ডাক্তার কবির উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
শুক্রবার দুপুরে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, তার বিরুদ্ধে সমুদ্র পথে অবৈধভাবে মানব পাচারের অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।
