বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ২০:৩৯
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে আব্দুর রহমান সেন্টু (৩৩) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সেন্টু নারায়নপুর ইউনিয়নের বিনপাড়া গ্রামের শিষ মোহাম্মদের ছেলে।
 
চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবির অধিনায়ক আহমেদ জুনায়েদ আলম খান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত তিনটার দিকে কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। এ সময় ২০ বিএসএফ ব্যাটালিয়ানের সদস্যরা সেন্টুকে আটক করে নির্যাতন চালায়। অন্যরা পালিয়ে যায়। এক পর্যায়ে সেন্টু মারা গেলে ভারতের প্রায় ছয় কিলোমিটার ভেতরে চরের মধ্যে সেন্টুর লাশ ফেলে যায় বিএসএফ। পরে সঙ্গীরা সেন্টুর লাশ বাড়ি নিয়ে যায়।
 
শুক্রবার সকালে সদর থানা পুলিশ সেন্টুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।