মাধবপুর উপজেলা চেয়ারম্যান শাহজাহান, ভাইস চেয়ারম্যান ওয়াসিম

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১২:২৫

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সৈয়দ মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান ওয়াসিম ও সুফিয়া আক্তার হেলেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

বহিস্কৃত জেলা বিএনপির সহসভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান এসএফএএম শাহজাহান ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬ হাজার ৭শত ৫৫ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৩হাজার ৪শ ৯১ভোট। এবং অপর স্বতন্ত্র প্রার্থী এহতেশাম উল বার চৌধুরী লিপু আনারস প্রতীক পেয়েছেন ২৬ হাজার ৮শ ৬৯ ভোট । 

 

ভাইসচেয়ারম্যান পদে মো. মজিব উদ্দিন তালুকদার ওয়াসিমকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।  তিনি টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ২শ  ৪৩ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আজিজ পেয়েছেন (চশমা) ৩০হাজার ৬শ ২৩। অন্যান্যদের মধ্যে মো. বাবুল হোসেন খাঁন  (মাইক) ২২হাজার ১শ ৮৯ এবং শ্রীধাম দাস গুপ্ত (তালা) প্রতীকে ১৬ হাজার ৩শ ২৯ ভোট ।

 

মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে এড. সুফিয়া আক্তার হেলেনকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন (হাঁস) ৩১ হাজার ২ শ ৫৩ ভোট । রোকেয়া আক্তার (কলস) ২৭ হাজার ৭৭, মোছা. জাহানারা বেগম শেলী (ফুটবল)  ২৬ হাজার ৫শ ৬৬, নাজমা পাঠান লাইলী (পদ্মফুল) ১১হাজার ৬ শ ১১ এবং  মরিয়ম রহমান বাবুনী (প্রজাপতি) প্রতীকে ৯ হাজার ১শ ৫৯ভোট পেয়েছেন।