মেহেরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ২৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত সারারাত ও শনিবার ভোর পর্যন্ত পুলিশের একাধিক দল নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা থেকে পরোয়ানাভুক্ত ২৩জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা জিআর মামলার ২জন, সিআর মামলার ২জন, নিয়োমিত মামরায় ৪জন ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫জনকে দেখানো হয়েছে। এই নিয়ে জেলায় ২৩জনকে গ্রেফতার করা হলো।
