পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১০:৪৮
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকাল ৯টায় আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
 
আর মাঝ নদীতে নোঙর করে থাকা যাত্রী ও যানবাহন বোঝাই ছোট-বড় পাঁচটি ফেরি গন্তব্যে পৌঁছেছে।
 
অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় আটকে পড়া সহ-স্রাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানাবাহন পারাপার করা হচ্ছে।
 
এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হলে হাজরো যাত্রীসহ যানবাহন শ্রমিকরা দুর্ভোগে পড়েন।
 
বি আইডাব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে পদ্মা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে এ নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ কারণে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।