কাউন্সিলর পদে চাচা শ্বশুরের সঙ্গে জামাই-ভাগ্নের লড়াই

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১১:৩৬
 
আসন্ন বগুড়ার কাহালু পৌর নির্বাচনে ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে চাচা শ্বশুরের সাথে জামাই ও ভাগ্নের ভোটের লড়াই হতে যাচ্ছে।
 
জানা গেছে, কাহালু পৌরসভার ৮নং ওয়ার্ডে উলট্ট পশ্চিম পাড়া গ্রামের বর্তমান পৌর কাউন্সিলর আবু হাসানাত মোঃ এরশাদ(তুহিন),ফজলে করিম (বিপ্লব)ও দেলোয়ার হোসেন (বাদল) পৌর কাউন্সিলর পদে নির্বাচন করার জন্য মনোনয়ন দাখিল করেছেন। এদের মধ্যে তুহিন বর্তমানে কাহালু পৌরসভার কাউন্সিলর পদে অধিষ্ঠিত রয়েছেন।
 
বাকি দুইজন কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে দেলোয়ার হোসেন (বাদল) তুহিনের ভাতিজী জামাই আর ফজলে করিম (বিপ্লব) তুহিনের চাচাত বোনের ছেলে। এদিকে ঐ তিন প্রার্থীই তাদের পছন্দের প্রতীক চেয়েছেন উট পাখি মার্কা। তবে শ্বশুর,জামাই আর ভাগ্নের ভোট যুদ্ধ নিয়ে ৮নং ওয়ার্ডে দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।