নরসিংদী হানাদার মুক্ত দিবস আজ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৪:৫৫
আজ ১২ ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর আত্মসমার্পনের মধ্যদিয়ে নরসিংদী হানাদার মুক্ত হয়েছিল।
 
নরসিংদীবাসীর কাছে এ দিনটি অত্যন্ত স্মরণীয়। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস এ জেলার বিভিন্ন স্থানে শতাধিক যুদ্ধ হয়। ওইসব যুদ্ধে পাক হানাদার বাহিনীর নির্মমতার শিকার ১১৬ জন বীর সস্তান। এর মধ্যে নরসিংদী সদরের ২৭, মনোহরদীর ১২, পলাশে ১১, শিবপুরের ১৩, রায়পুরায় ৩৭ ও বেলাব উপজেলার ১৬ জন।
 
এদিকে নরসিংদী মুক্ত দিবস উপলক্ষে নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে।