চারশত প্রতিযোগি নিয়ে ময়মনসিংহ বিভাগের আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান অডিশন শুরু হয়। প্রথম রাউন্ডে ৪ শত প্রতিযোগি থেকে বাছাই শেষে দ্বিতীয় রাউন্ডে ৬৩ জন প্রতিযোগিকে বাছাই করা হয়। গভীর রাত পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে ১৮ জন প্রতিযোগিকে ইয়েস কার্ড দিয়ে ঢাকায় প্রতিযোগিতা অংশ গ্রহণ করার সুযোগ দেন বিচারক মণ্ডলী।
ময়মনসিংহে চলছে লোক সংঙ্গীতের প্রতিযোগীতামূলক রিয়েলিটি শো 'আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান ২০১৫' ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে শুক্রবার সকাল ৯ টায় শুরু হয়। দিবাগত রাত সাড়ে ১২টায় শেষ হয় এ অডিশন।
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহসহ নেত্রকোনা, শেরপুর, জামালপুর জেলার ৪শত প্রতিযোগি রেজিস্ট্রেশন করে।
এ অডিশনে বিচারক হিসেবে রয়েছেন শফি মণ্ডল, আকরাম খান, শিমুল খান, দিল আফরোজ রেবা, শফিউল আলম রাজা ও ফারহানা।
