নারায়ণগঞ্জে ডিগ্রিচরে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে একই পরিবারের তিনজনসহ ৫ যাত্রী নিখোঁজ হয়েছেন। শনিবার ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।
নিখোঁজ যাত্রীরা হলেন- সেলিম (৫০), তার ছেলে ইমন (১২), মেয়ে মৌসুমী (১৫), আবুল কাদের (৫০) ও সেলিম মিয়া (৪০)।
এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ সদর থানার ডিগ্রিচরে বুড়িগঙ্গা নদীর পূর্বপার থেকে ৪০-৫০ জন যাত্রী নিয়ে ট্রলারটি পশ্চিম পাড়ে যাচ্ছিল। ওই সময় কিছু দূর যাওয়ার পর লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। অন্য যাত্রীরা তীরে উঠতে পারলেও ৫ জন নিখোঁজ হয়।
নারায়ণগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেয়া হয়েছে। তারা এলেই উদ্ধার অভিযান শুরু হবে।
