কমলনগরে স্কুল শিক্ষককে কুপিয়ে জখম

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৩:৫৬
 
লক্ষ্মীপুরের কমলনগরে আবদুল মন্নান (৪৫) নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার চরকালকিনি নাছিরগঞ্জ এলাকায় এমফ ঘটনা ঘটে।
 
গুরুতর আহত ঐ স্কুলশিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার চরকালকিনি কেআলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক।
 
স্থানীয় চরকালকিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাস্টার ছাইফ উল্যাহ জানান, রাত তিনটার দিকে ঐ স্কুলশিক্ষকের বসতঘরের সিঁধ কেটে সাত থেকে আটজন দুর্বৃত্ত ভিতরে প্রবেশ করে। মুখোশধারী ঐ দুর্বৃত্তরা স্কুলশিক্ষক মন্নানকে ধরালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন। এসময় তার স্ত্রীর চিত্কারে স্থানীয়রা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
স্থানীয় হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফরিদ উদ্দিন খান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।