হাজীগঞ্জে মেয়র প্রার্থীর প্রার্থীতা বহাল

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৪:৩০
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির সমর্থিত মেয়র পদ প্রার্থী  আবদুল মান্নান খানের প্রার্থিতা বহাল রেখেছেন অপিল বিভাগ। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল শুনানীতে মেয়র পদ প্রার্থী বিএনপির নেতা হেলাল উদ্দিন মজুমদারের আনিত অভিযোগ নাকচ করে দেয়া হয়েছে। ফলে ধানের শীষ প্রতীকে আবদুল মান্নান খান বাচ্চু নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না।
 
এ বিষয়ে হেলাল উদ্দিন মজুমদার বলেন, 'স্বতন্ত্র হিসেবে আমি নির্বাচন করব। তাতে কোনো সন্দেহ নেই। হলফনামায় তথ্য চুরির সব প্রমাণ থাকা সত্বেও অদৃশ্য কারণে এই প্রার্থীতা বহাল রাখা হয়েছে।'
 
জেলা নির্বাচন কর্মকর্তা ও হাজীগঞ্জ পৌর রির্টানিং কর্মকর্তা মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।