দিনাজপুর কান্তজিউ’র মন্দিরে বোমা হামলা ও গুলি বর্ষণের প্রতিবাদে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকনের) আয়োজনে ঠাকুরগাঁয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
IMG0
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইস্কনের সাধারণ সম্পাদক শ্রী পাদ চারু চন্দ্র দাস ব্রক্ষচারী, গড়েয়া গোপালপুর ইস্কন মন্দিরের সহ-সভাপতি পুষ্পশীলা শ্যাম দাস ব্রক্ষচারী, সাধারণ সম্পাদক শ্রী সুমুখ গৌরাঙ্গ দাস ব্রক্ষচারী ও শ্রী পাদ জ্যোতিশ্বর গৌর দাস প্রমুখ।
মানববন্ধনে সংখ্যালঘুদের উপর হামলা ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষে বক্তারা বলেন, সংখ্যালঘুদের হামলা দিনদিন আমাদের উপর বেড়েই চলেছে। আমাদের হিন্দুদের উপর হামলা হচ্ছে। মুসলমানদের মসজিদে হামলা হচ্ছে অতএব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একাত্ততা ঘোষণা করে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে শাস্থির ব্যবস্থা করতে হবে।
