তিতুমীর কলেজে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৬

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৪:৪৬
 
রাজধানীর মহাখালীতে সরকারী তিতুমীর কলেজে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। শনিবার সকালে ছাত্রলীগের গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
 
কলেজ সূত্র জানায়, সকালে সাড়ে ১১টার দিকে বহিষ্কৃত কলেজ ছাত্রলীগের সহ-সভাপতির সোহেলের অনুসারী ও সাবেক সহ-সভাপতি সানি কলেজ ক্যাম্পাসে গোপালগঞ্জ গ্রুপের লোকজনদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
 
দলীয় সূত্র জানায়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলেও নিজেকে নেতা দাবি করে কলেজে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন সানি। গোপালগঞ্জ গ্রুপের নেতা-কর্মীরা তাকে কলেজে অবাঞ্চিত ঘোষণা করলে ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা চালান সানি ও তার লোকজন।
 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, দুইপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।