পৌরসভার নির্বাচনে প্রচারনায় বাধা প্রদানের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপি।
শনিবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান মুন্টু।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক শামিম আল রাজি মো সিহানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বজলার রহমান বাচ্চু, সহ সভাপতি আফছারুজ্জামান, যুবদল সভাপতি তায়জুল ইসলাম, ছাত্রদল সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি রফিকুল ইসলাম বুলেট প্রমুখ।
