চান্দিনায় প্রাকৃতিক রং তৈরি বিষয়ক কর্মশালা

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৫:১৫
কুমিল্লার চান্দিনায় ছেড়া ও উচ্ছিষ্ট টুকরো কাপড়ে প্রাকৃতিক রং ব্যবহার করে হস্তশিল্প বিষয়ক আকর্ষণীয় মূল্যবান সামগ্রী তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার দিনব্যাপী রেদোয়ান আহ্মেদ ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলার মহিচাইলে ‘দি ক্রাফ্ট ভিলেজ’ নামক কারুপল্লীতে রেজওয়ানা’স ওয়্যারড্রোব নামক ফ্যাশন স্টুডিও ওই কর্মশালার আয়োজন করে।
 
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন টেকনোলজির প্রভাষক শর্মিলা সরকার পরিচালনায় ওই কর্মশালায় স্থানীয় স্কুল-কলেজে পড়ুয়া প্রায় অর্ধশত নারী শিক্ষার্থী অংশ নেয়।
 
কর্মশালায় টুকরো কাপড়ে কিভাবে মূল্যবান সামগ্রী তৈরি, কি কি উপাদান ব্যবহার করে ইচ্ছেমত রং তৈরি করা যায় এবং তৈরিকৃত রংয়ে কিভাবে কাপড় রাঙানো যায় এনিয়ে হাতে-কলমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়। 
 
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রজেক্ট সমন্বয়কারী রেজওয়ানা’স ওয়্যারড্রোবের স্বত্তাধিকারী রেজওয়ানা আহমেদ। শহীদ জিয়াউর রহমান এর অধ্যক্ষ আতিকুর রহমান, ড. রেদেয়ান আহমেদ বিশ্ববিদালয় কলেজ এর উপাধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া, প্রধান শিক্ষক জাফর আহমেদ, ফ্যাশন ম্যাগাজিন ‘ধারা’ এর সহকারী সম্পাদক সফিউল ইসলাম এবং পাবলিক রিশেন অফিসার জাহিদ শুভ প্রমুখ।