কুমিল্লার চান্দিনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো চান্দিনা মুক্ত দিবস।
দিবসটি উপলক্ষ্যে ১২ ডিসেম্বর (শনিবার) দুপুরে চান্দিনা উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে চান্দিনা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি ষ্পিকার অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, থানা অফিসার ইন-চার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী, মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা এম.এ গাফ্ফার, মুক্তিযোদ্ধা খলিল বাঙ্গালী প্রমুখ।
