সিংড়ায় বিএনপি প্রার্থীকে প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৩

 

নাটোরের সিংড়া পৌরসভায় বিএনপির প্রার্থী শামীম আল রাজী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

শনিবার সিংড়া উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী এ অভিযোগ করেন।

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান মন্টু, বিএনপির প্রার্থী শামিম আল রাজি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া থানা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আজগর, আলহাজ্ব আফসারুজ্জামান, শারফুল ইসলাম বুলবুল, আব্দুল গফুর, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট আকরাম হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সাখাওয়াত হোসেন, ছাত্রদল সভাপতি ওমর ফারুক প্রমুখ।