চুয়াডাঙ্গায় পৃথক হামলার ঘটনায় নারীসহ আহত ৫

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২২:৪৮
চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের পৃথক হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। শনিবার রাত নয়টার দিকে শহরের বড়বাজার ও হাটকালুগঞ্জ এলাকায় দুটি ঘটনায় পাঁচজন আহত হন। তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
এলাকাবাসী জানায়, রাত নয়টায় জেলা শহরের হাটকালুগঞ্জ দক্ষিণপাড়া সড়কে আরিফ, সেলিম, রফিকুল ও জামেলা রাস্তা দিয়ে হাঁটছিল। এ সময় পাশ্ববর্তী বাগান থেকে আগত ১২-১৫ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে চলে যায়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। আহতদের সকলের বাড়ি হাটকালুগঞ্জে।
 
অপরদিকে বড়বাজারে ভোজন বিলাস হোটেলের কর্মচারী সোহেলকে কুপিয়ে জখম করেছে শরিফ নামে এক যুবক।
 
চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।