কাহালুর তিনদিঘি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২৩:৩৫

বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের তিনদিঘী বাজারে শনিবার রাত ৮ টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ টি দোকানের প্রায় ১৪ লাখ টাকার মালামাল ভশ্মিভুত হয়েছে।

তিনদিঘি বাজারের লোকজনের ধারণা শনিবার রাত ৮ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়। আর অগ্নিকাণ্ডে বাজারের ব্যবসায়ী সাবেক মেম্বার আফজাল হোসেনের কসমেটিক ও গিফট্ এর দোকান, শিক্ষক মানিকের বইয়ের দোকান এবং চকনজীব গ্রামের শামীমের কাপড়ের দোকান পুড়ে যায়।
 
পরে বগুড়া থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সাবেক মেম্বার আফজাল হোসেনের প্রায় ১০/১১ লাখ,শিক্ষক মানিকের প্রায় ২/৩ লাখ এবং শামীমের প্রায় ১ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
 
রাতে কালাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করেন।