জেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুলিশ কনস্টেবল আতিয়ার রহমানসহ (৪৫) তার পরিবারের ৪ সদস্য অগ্নিদগ্ধ হয়েছে। নগরীর মুজগুন্নি আবাসিক এলাকার গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে একটি বাসার দ্বিতীয় তলার রান্নাঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ অন্যরা হলেন— আতিয়ারের স্ত্রী আনোয়ারা বেগম (৩৫), ছেলে তৌফিক (১৫) ও শ্যালিকার ছেলে শামীম (১৫)। আহতদের মধ্যে আনোয়ারা বেগম ও তৌফিককে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ড. শেখ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এদের মধ্যে আনোয়ারা বেগমের শরীরের ৬০ ভাগ ও তৌফিকের শরীরের ৭০ ভাগ দগ্ধ হয়েছে। উন্নত চিকিত্সার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। বাসার মালিক এনামুল জানান, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারটি লিক থাকার কারণে রান্না করার সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়েছে। খালিশপুর থ?ানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, অগ্নিদগ্ধ কনস্টেবল আতিয়ার রহমান খালিশপুর থানার গাড়ি চালক হিসাবে কর্মরত রয়েছেন।
