কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়ালেন বড় ভাই

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১২:১৮
 
নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে দুই ভাইয়ের লড়াইয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বড় ভাই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন। রবিবার উপজেলা রিটার্নিং অফিসারের কাছে এক লিখিত আবেদনে প্রার্থীতা প্রত্যাহার করে সরে দাঁড়ালেন বড় ভাই ইদ্রিস আলী।
 
সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী ঐ ওয়ার্ডে ছোট ভাইয়ের বিরুদ্ধে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করে প্রচারণা চালাতে থাকেন। পরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তিনি ১৯৭৩ সালে ঐ ওয়ার্ডের কমিশনার ছিলেন।
 
তার ছোট ভাই সরকার কবির উদ্দিন ইউনুস ১৯৯৯ ও ২০০৪ সালে দুই দফায় একই ওয়ার্ডের কমিশনার হন। তিনি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গত নির্বাচনে দুই ভাই ভোটযুদ্ধে অবতীর্ণ হলেও হেরে যান দুই জনই।