ক্রিকেট খেলা নিয়ে বাজি ধরায় আটক ২

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১২:৫২
নীলফামারীর সৈয়দপুরে বিপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাজি ধরায় দুইজন আটক করেছে পুলিশ। রবিবার সকালে তাদেরকে আটক করা হয়। 
 
আটককৃতরা হলেন- কাজীপাড়ার মৃত আব্দুর কাইয়ুমের ছেলে জাহিদ (২৬) ও চাঁনগরের মৃত বেলাল হোসেনের ছেলে মনির হোসেন সোহাগ (৩০)।
 
স্থানীয়রা জানায়, বিপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রেললাইনের পাশে ও বিভিন্ন স্থানে ক্রিকেট জুয়া খেলা জমজমাট হয়ে উঠেছে। এতে করে বাজি ধরে অনেকেই সর্বশান্ত হচ্ছেন। এরকম অভিযোগ পেয়ে ২ জনকে হাতেনাতে আটক করে পুলিশ।
 
এদিকে গাঁজা সেবনের অভিযোগে বাঁশবাড়ি সাদরা লেনের মৃত বাহার উদ্দিনের ছেলে শফিকুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ। 
 
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গাঁজাসেবীকে ভ্রাম্যমাণ আদালতে ও ক্রিকেট জুয়াড়িদের দুপুরের মধ্যে আদালতে পাঠানো হবে।