মুক্তাগাছায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন পুরিয়া হেরোইনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার গ্রেফতারকৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়েছে।
২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসআই হাফিজ জানান, শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুলিশ পরিদর্শক কাইয়ুমের নেতৃত্বে শহরের রুমা সিনেমা হলের সামনে অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলার মনিবার বাড়ির বাসিন্দা মৃত তালেব সরকারের ছেলে মো. তোফাজ্জল (৪০) ও আকতার আলীর ছেলে মো. রানাকে (৩৫) তিন পুরিয়া হেরোইনসহ আটক করা হয়।
